ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসেঃ বর্তমান সময়ে অনেক যুবক-যুবতী
বেকারভাবে বসে আছে। আবার অনেক মানুষ বিভিন্ন চাকরি করেন। কিন্তু সেই চাকরির
সেলারি দিয়ে জীবন চালানো সম্ভব হচ্ছে না। ফলে তারা বিভিন্ন হতাশায় ভুগছেন।
আজকে সেইসব বেকার যুবক-যুবতী ও হতাশাগ্রস্থ মানুষদের কথা চিন্তা করে রাফি প্লাস
নিয়ে এসেছে এমন কয়েকটি বাস্তব ও পরিক্ষীত উপায় যার মাধ্যমে তারা ঘরে বসেই মাসে
অন্তত ১৫-২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। এখানে অনলাইন ও অফলাইন- দুইভাবে
ইনকামের পদ্ধতি তুলে ধরা হয়েছে।
সূচিপত্রঃ ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসে
ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসেঃ ফ্রিল্যান্সিং করে
ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসে। আপনারা কি
জানেন ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং বলতে মূলত বুঝাই নিজের দক্ষতা
ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে
নির্দিষ্ট পারিশ্রমিক গ্রহণ করা। বর্তমান যুগে ফ্রিল্যান্সিং ঘরে বসে আয় করার
সবচেয়ে শক্তিশালী ও প্রমাণিত মাধ্যম। আপনারা আপনাদের আশেপাশেই দেখতে পাবেন
অনেক মানুষই ফ্রিল্যান্সিং করে ঘরে বসে লাখ লাখ টাকা আয় করছে। তবে এর জন্য
কি কি করতে হবে, চলুন তা জেনে নেওয়া যাক।
আগেই বলেছি, ফ্রিল্যান্সিং মানে নিজের দক্ষতাকে ব্যবহার করে ইনকাম করা। অর্থাৎ,
ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই নির্দিষ্ট এক বা একাধিক
স্কিলে দক্ষ হতেই হবে। ফ্রিল্যান্সিংয়ের অনেক সেক্টর রয়েছে। যেমনঃ
গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল
মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, আর্টিকেল বা ব্লগ
রাইটিং, ইউএক্স-ইওয়াই ইত্যাদি। আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করার আগে অবশ্যই
উপরের স্কিল গুলোর মধ্যে কোনো একটিতে দক্ষ হতেই হবে।
ধরে নিলাম আপনারা সবাই এই ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন। যেহেতু আপনারা
একেবারে নতুন সুতরাং নতুন অবস্থায় সবগুলো স্কিল একবারে শিখার চেষ্টা করবেন
না। এতে আপনি অনেকটাই চাপের সম্মুখীন হবেন আর ফ্রিল্যান্সিং এ ব্যর্থ
হবেন। তাই নিজের ইচ্ছামত মার্কেটপ্লেসে, যেমনঃ ফাইবার, আপওয়ার্ক ইত্যাদিতে
ভালোভাবে রিচার্স করে যে স্কিলটি আপনার ভালো মনে হবে, নতুন অবস্থায় শুধুমাত্র সেই
স্কিলেই ফোকাস করুন, সেই স্কিলটি পারফেক্টভাবে শিখুন। এমনভাবে শিখুন যাতে সেই
স্কিলে আপনার চেয়ে ভালো কেউ না থাকে।
ভালোভাবে শেখা শেষ হলে কয়েকটি ডেমো কাজ কমপ্লিট করুন। মনে করুন আপনিই নিজেই একজন
ক্লায়েন্ট, আবার আপনি নিজেই একজন ফ্রিল্যান্সার। ডেমো কাজ করা কমপ্লিট হলে সেই
কাজ দিয়েই নিজের একটি প্রোটফোলিও বা কাজের প্রমান তৈরি করুন। তারপর বিভিন্ন
ক্লায়েন্টের কাছে কাজের জন্য মেসেজ পাঠান। আপনি চাইলে বিভিন্ন মার্কেটপ্লেসেও কাজ
করতে পারেন। আবার মার্কেটপ্লেসের পাশাপাশি বাইরে থেকেও ক্লায়েন্ট নেওয়ার চেষ্টা
করুন (এটি নিয়ে ইউটিউবে বা গুগলে অনেক পোস্ট আছে, দেখে নিবেন) তবে কাজ করার আগে
ভালোভাবে অবশ্যই সময় নিয়ে নিজেকে সেই স্কিলে দক্ষ করে তুলুন।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ঘরে বসে ইনকাম করুন
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো নিজের কোনো প্রোডাক্ট ছাড়াই স্মার্ট ইনকামের আধুনিক
কৌশল। অর্থাৎ এখানে আপনার নিজের কোনো প্রোডাক্ট বা সার্ভিস না
থাকলেও আপনি ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসে। এই
পদ্ধতিতে আপনি মূলত অন্য কোনো কোম্পানির বা ব্যক্তির প্রোডাক্ট প্রচার
করবেন এবং সেই প্রচারের মাধ্যমে কোনো প্রোডাক্ট বিক্রি হলে সেখান থেকে
নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন।
বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং দিন দিন অনেক জনপ্রিয় হচ্ছে। কারন, এতে
বিনিয়োগ কম কিন্তু সঠিক স্ট্র্যাটেজি থাকলে আয়ের সম্ভাবনা অনেক বেশি। এই
কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাসযোগ্যতা। এখন মানুষ আর শুধু শুধু
লিংকে ক্লিক করে না। তাই আপনি যে প্রোডাক্টটি প্রমোট করবেন সেটি নিজে
ব্যবহার করবেন এবং তারপর তার ভালো মন্দ দিক তুলে ধরবেন। যখন আপনার
কন্টেন্টে বাস্তব অভিজ্ঞতার ছাপ থাকবে তখন মানুষজন স্বাভাবিকভাবেই আপনার কথায়
আস্থা রাখবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ব্লগ, ইউটিউব, ফেইসবুক পেজ বা টিকটক- যেকোন
প্লাটফর্ম ব্যবহার করা যায়। ধরুন, আপনি যদি ব্লগিং করেন তাহলে বিভিন্ন ধরনের
সমস্যা-ভিত্তিক আর্টিকেল লিখে সেখানে অ্যাফিলিয়েট লিংক যুক্ত করতে
পারেন। আর যদি ইউটিউব-ফেসবুকে কাজ করেন, সেক্ষেত্রে ভিডিওর মাধ্যমে সেসব
প্রোডাক্ট প্রচার করতে পারেন। আবার বিভিন্ন ক্লায়েন্টও তাদের পণ্য প্রচার করার
জন্য বিভিন্ন ফ্রিল্যান্সারদের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করিয়ে থাকেন।
সুতরাং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ফ্রিল্যান্সিং করেও ইনকাম করা যায়।
ছোট দোকান দিয়ে ঘরে বসে আয় করুন
ছোট দোকন দিয়েও ঘরে বসে ইনকাম করা যায়। এখন অনেকেই মনে করতে পারেন দোকান
দিয়ে কিভাবে ঘরে বসে আয় করা যায়। কারন দোকান থেকে ইনকাম করতে হলে
তো বাইরে কোথাও দোকান দিতে হবে এবং সেখানে বসে বেচাকেনা করতে
হবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি।
আচ্ছা আপনার বাড়ি যদি কোনো রাস্তার পাশে হয় বা বাজারের আশেপাশে হয়,
সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির বেলকনিটাকে দোকান ঘর এ রূপান্তর করতে পারেন। তাহলে
আপনাকে আর বাড়ির বাইরে কোথাও যেতে হবে না। আবার বাজারের মধ্যেও কিন্তু অনেক
বাড়ি থাকে তাদের জন্য এটি একটি সোনালি সুযোগ। তারা যদি বাড়ির বেলকনিতে দোকান
দেয়, তাহলে তাদের ব্যবসা খুব জমজামাট হবে। এছাড়া আপনার বাড়ি যদি কোনো কলনির মধ্যে
বা গ্রামের মধ্যে হয় তাহলেও আপনি দোকনটি দিতে পারবেন।
এই দোকান হতে পারে মুদিখানার দোকান, চা-নাস্তার দোকান, কসমেটিক্স বা মোবাইলের
রিচার্জের দোকান। এইসব মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস তাই এইসবের
চাহিদা কখনো কমে না আর বিক্রি হওয়ার সম্ভাবনা সবসময় অনেক বেশি থাকে। যেহেতু
দোকানটি আপনার বাড়ির বেলকনিতেই হচ্ছে অর্থাৎ দোকান ঘরেরই একটা অংশ, তাই এতে
আলাদা কোনো দোকান ভাড়া দিতে হয় না এবং বাড়ির অন্যান্য কাজের সাথে সহজেই
দোকানটি সামলানো যায়।
প্রথমে যদি আপনার কাছে পুঁজি কম থাকে তাহলে অল্প পুঁজিতে ব্যবসাটি আগে শুরু
করুন। নিয়মিত দোকান খুলতে হবে এবং কাস্টমারদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে
হবে। আর আপনি যদি এসব কাজ করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার
ব্যবসাটি সফল ব্যবসায়ী রূপান্তরিত হবে।বর্তমানে অনেক পরিবার তাদের বাড়ির
বেলকনিকেই কাজে লাগিয়ে একটি দোকান তৈরি করে সেখান থেকে প্রতিদিন অল্প অল্প করে
লাভ করে মাসে ১৫- ২০ হাজার টাকা ইনকাম করছে। তাই দেরি না করে আপনিও শুরু
করুন।
বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করে এনে সেটি ভালো লাভে সেল করে ইনকাম করুন
চলুন, আগে একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। কিছুমাস আগেই আমাদের এক
প্রতিবেশী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রায় ৩২ পিস থ্রি-পিস
অর্ডার দিয়ে নিজের বাড়িতে এনেছিল। তারা নিজের পাড়ায় বিভিন্ন মানুষকে গল্প-গুজবের
সময় বলতো- তাদের কারো থ্রি-পিস লাগলে তাকে জানাতে। এবং সে জানায় যে তার কাছে অনেক
থ্রি-পিস আছে এবং সে এগুলো বিক্রি করবে।
তার কিছুদিন পরেই গ্রামের একজন মানুষ তার কাছে নিজের স্ত্রীর জন্য থ্রি-পিস কিনতে
আসে। সে ৫৫০ টাকা দিয়ে মুটামুটি ভালো মানের একটি থ্রি-পিস কিনে নিয়ে যায়। কিন্তু
আপনারা কি জানেন, সেই থ্রি-পিসের পাইকারি দাম কত ছিল? সেই থ্রি-পিসের পাইকারি দাম
ছিল মাত্র ২৫০ টাকা। অর্থাৎ প্রথম বিক্রিতেই লোকটি সেই ক্রেতার কাছে থেকে ৩০০
টাকা লাভ করে। তারপর যেই লোকটি থ্রি-পিস কিনে নিয়ে যায়, সেই লোকটি তার বন্ধু ও
গ্রামের অন্যান্য মানুষের কাছে গল্পগুজবের মধ্যে সেই থ্রি-পিস টির প্রশংসাও করে
এবং সে বলে যে সে যেখান থেকে থ্রি-পিসটি কিনে নিয়ে এসেছে সেখানে আরও অনেক ভালো
মানের থ্রি-পিস পাওয়া যায়।
তারপর আর কি, তারপর থেকে একজন-দুইজন করে সেই বিক্রেতা লোকের কাছে থ্রি-পিস কিনতে
আসে। বিক্রেতা যেসব থ্রি-পিস ২০০, ২৫০ বা ৩০০ টাকা দিয়ে পাইকারি নিয়ে এসেছিল,
সেইসব থ্রি-পিস এখন ৪৫০, ৫০০, ৬০০ এইরকম দামে বিক্রি হচ্ছে। তাহলে এই গল্প থেকে
কি বুঝলেন? এই গল্প থেকে বোঝা যায় যে, আপনি যদি বাইরে থেকে বিভিন্ন প্রোডাক্ট
সেটা হতে পারে থ্রি-পিস, শাড়ি বা অন্যান্য অনেক কিছু, যদি পাইকারি দামে কিনে এনে
একটি বিজনেস দিতে পারেন তাহলে আপনার ব্যবসাটিও অনেক ভালো পর্যায়ে পৌঁছাবে এবং
আপনি ঘরে বসেই মাসে ১৫০০০-২০০০০ বা তারও বেশি ইনকাম করতে পারবেন।
ব্লগিং করে ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসে
ব্লগিং হলো এমন একটি মাধ্যম যেখানে শুরুতে আয় কম বা শূন্য হলেও সময়ের সাথে
সাথে এটি মাসে ১৫০০০-২০০০০ টাকার বেশি আয় এর দরজা খুলে দেয়। ব্লগিং এর
ক্ষেত্রে মূল শক্তি হলো কনটেন্ট।আপনি যদি নিজের ওয়েবসাইটে এমন বিষয় নিয়ে
লিখতে পারেন যেগুলো মানুষ সত্যি খোঁজে এবং আপনার লেখা যদি অন্যদের থেকে ভালো
এবং আলাদা হয়, তাহলে খুব তাড়াতাড়ি এখান থেকে আপনি ভালো ও স্থায়ী ইনকাম নিয়ে
আসতে পারবেন। ব্লগারে শুধু ডোমেন কিনে সহজেই একটি ওয়েবসাইট তৈরি করা যায়। আবার,
নিজের ওয়েবসাইট না থাকলে অন্যের জন্য কনটেন্ট লিখে তা বিক্রি করেও ইনকাম করা
যায়।
ব্লগিং করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিস সিলেকশন
করা। সবাই যে বিষয় নিয়ে লেখে, সেই বিষয় নিয়ে না লেখে এমন সমস্যা বা
প্রশ্ন নিয়ে লিখতে হবে, যেগুলোর উত্তর মানুষ সহজে পাচ্ছে না। নিজের অভিজ্ঞতা,
লোকল তথ্য এবং বাস্তব উদাহরন ব্যবহার করে কনটেন্ট লিখলে, অবশ্যই সেই কনটেন্টটি
অন্যদের থেকে আলাদা হবে। এক্ষত্রে বিভিন্ন ওয়েবসাইট থেকে ধারনা নিয়েও ইউনিক
কনটেন্ট লেখা যায়।
ব্লক ইন করে ইনকাম এর ক্ষেত্রে শুধু মনিটাইজেশনের মাধ্যমে গুগল এডসেন্স এর উপর
নির্ভর না করে নিজের পোস্টে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে নিজস্ব ডিজিটাল
প্রোডাক্ট এবং স্পনচারড লিংক যুক্ত করুন। এতে করে ইনকামের গতি বহুবনে
বেড়ে যায়। ব্লগিংয়ে সফল হতে হলে অবশ্যই নিয়মিত কনটেন্ট পাবলিশ করতে হবে। আপনি
যদি ২৫-৩০টি পোস্ট করেই ভালো ইনকামের আশা করেন, তাহলে আপনার আশা কখনোই পূরন
হবে না। মিনিমাম ১৫০-২০০ পোস্ট করতেই হবে। যারা নিয়মিত মানসম্মত কনটেন্ট প্রকাশ
করে, তারাই খুব অল্প সময়েই এখান থেকে ইনকাম করতে সক্ষম হয়।
সবজি চাষ করে ঘরে বসে আয় করুন
বাংলাদেশের প্রেক্ষাপটে সবজি চাষ করা, ঘরে বসে আয় করার সবচেয়ে নিরাপদ ও সফল
উপায়গুলোর একটি। যাদের বাড়িতে অল্প জায়গা আছে, যেমনঃ ছাদ, উঠান, বারান্দা,
ফাঁকা জমি ইত্যাদি, তারা খুব সহজেই সেইসব জায়গায় সবজি চাষ করতে পারেন।
বর্তমানে মানুষ বিষমুক্ত ও টাটকা সবজি খেতে চায়। তাই মানুষ বাড়ির বিষমুক্ত সবজি
কিনতে বেশ আগ্রহী। আর এই কারনে বাড়িতে উৎপাদিত সবজির চাহিদা দিন বেড়েই চলেছে।
সবজি চাষ শুরু করতে খুব বেশি পুঁজির দরকার হয়না। অল্প খরচে বীজ, সার এবং কিছু
টব বা জমির ব্যবস্থা করলেই এই কাজ শুরু করা যায়। বাড়িতে চাষ করার জন্য লাউ,
কুমড়া, শসা, পুঁইশাক, লালশাক, পালংশাক, মরিচ বা টমেটোর মতো সবজি সবচেয়ে ভালো।
এগুলোতে যত্ন কম করতে হয় এবং এসবে তুলনামূলক দ্রুত ফলন পাওয়া যায়, ফলে অল্প
সময়েই আয় শুরু করা সম্ভব হয়।
বাড়িতে সবজি চাষের বড় সুবিধা হলোঃ এখানে সবজি চাষ করলে নিজেদের খাওয়ার জন্য
সবজি রেখে বাকি সবজি বাজারে বিক্রি করা যায়। এক্ষেত্রে নিজেদের খাওয়ার জন্য
আলাদা করে সবজি কিনতে হয় না। আর বাড়ির সবজির স্বাদও বেশি এবং এটি শরীরে জন্য
বেশ উপকারী। বর্তমানে বাজারে যেসব সবজি বিক্রি করা হয়, সেসব সবজিতে কীটনাসক,
বীষ ইত্যাদি ব্যবহার করা হয়। যার ফলে এটি শরীরের জন্য ক্ষতিকর হওয়ার পাশাপাশি
এই পুষ্টি ও স্বাদও কমে যায়।
আপনি চাইলে মৌসুমিভিত্তিক ফসল চাষ করতে পারেন। যেমন- শীতকালীন সবজি,
গ্রীষ্মকালীন সবজি ইত্যাদি। মৌসুমি ফসলের চাহিদা অনেক বেশি থাকায়, ইনকামও
ভালো হবে। অনেক মানুষ প্রথমে কম সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করে সফলতা লাভ
করে। তারপর তারা বিভিন্ন পাইকারি দোকানদারদের সাথে যোগাযোগ করে এবং তাদের
প্রতিদিন পাইকারি দামে সবজি দিয়ে আসে। এতে ইনকাম আরও বেশি হয়। সুতরাং আপনি
চাইলে নিজের বাড়িতে সবজি চাষ করে, সেগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা ইনকাম
করতে পারেন।
বাগান করে ও ফুল বিক্রি করে ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা
বাগান করে ফুল বিক্রি করা- ঘরে বসে আয় করার একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং
লাভজনক মাধ্যম। যাদের বাড়ির ছাদে, বারান্দায়, উঠানে সামান্য ফাঁকা জায়গা আছে,
তারা চাইলে সেসব স্থানকে ফেলে না রেখে সেখানে বাগান তৈরি করতে পারেন। বর্তমানে
শহর ও গ্রামে- দুই জায়গাতেই ফুল ও শোভাবৃদ্ধিকারী গাছের চাহিদা দিন দিন খুব
দ্রুত বাড়ছে, ফলে এই কাজটি দিন দিন আরও সম্ভাবনাময় ও লাভজনক হয়ে উঠছে।
বাগান তৈরির কাজ শুরু করতে খুব বেশি পুঁজি লাগে না। কয়েকটি টব, ভালো মাটি, বীজ
বা চারা আর নিয়মিত পরিচর্যা- এই কয়েকটি জিনিস দিয়েই শুরু করা যাবে। বাগান তৈরির
ক্ষেত্রে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, সূর্যমুখী, জবা কিংবা বিভিন্ন ধরনের ইনডোর
প্ল্যান্ট ব্যবহার করা সবচেয়ে ভালো। এসব ফুল তুলনামূলক সহজে হয় এবং বাজারে
বিক্রিও ভালো হয়। ধীরে ধীরে অভিজ্ঞতা ও ইনকাম বাড়লে, তারপর চাইলে আপনি আরও দামি
ও চাহিদাসম্পন্ন গাছও লাগাতে পারেন।
শুধু বাগান দিয়ে বসে থাকলেই হবে না। নিয়মিত বাগানের পরিচর্যাও করতে হবে।
বাগানের ফুলগুলোতে নিয়মিত পানি দিতে হবে, আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে।
এছাড়া ফুলগুলোতে যেন পোকা না লাগে, তাই কীটনাশক দিতে হবে। এভাবে নিয়মিত
পরিচর্যা করলে খুব তাড়াতাড়ি ফুলগুলো বড় হয়ে উঠবে। বাগান করার সুবিধা হলো- এতে
যেমন ফুল গাছ থেকে উৎপন্ন ফুল বিক্রি করা যায় তেমনই গাছ বড় হলে তার কাটিং বা
চারাও বিক্রি করা যায়। স্থানীয় বাজারের দোকান, নার্সারি বা পরিচিত লোকজনের
কাছেই এসব ফুল বা চারা বিক্রি করে ভালো লাভ পাওয়া যায়।
হাঁস-মুরগি ও গরু-ছাগল পালন করে ঘরে বসে আয়
আপনারা সকলেই জানেন যে, হাঁস-মুরগি ও গরু-ছাগল পালন বাংলাদেশের প্রেক্ষাপটে ঘরে
বসে আয়ের সবচেয়ে পুরোনো, নিরাপদ ও প্রমাণিত উপায়গুলোর একটি। গ্রাম হোক বা শহর
যাদের বাড়িতে সামান্য জায়গা আছে-তারা খুব সহজেই এই কাজটি শুরু করে ইনকাম করতে
পারেন। এই খাতের সবচেয়ে বড় সুবিধা হলো, ডিম ও মাংসের চাহিদা সারা বছরই থাকে,
ফলে বাজার নিয়ে চিন্তা তুলনামূলক কম হয়
হাঁস-মুরগি পালন করা সবচেয়ে সহজ। আপনার কাছে যদি অল্প পুঁজি থাকে তাহলে আপনি
প্রথমদিকে ২০-৩০টি মুরগি দিয়েই শুরু করতে পারেন। এক্ষেত্রে নিয়মিত
হাঁস-মুরগিদের খাবার দিতেই হবে, হাঁস-মুরগির থাকার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন
রাখতে হবে এবং সময়মতো টিকা দিতে হবে। এতে রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। প্রথমে
ডিম বিক্রি করে প্রতিদিন ছোট অঙ্কের টাকা আসতে থাকে, যা মাস শেষে একটি ভালো
অঙ্কে দাঁড়ায়। অনেক পরিবার শুধু ডিম বিক্রি করেই মাসে ১০,০০০–১৫,০০০ টাকা আয়
করছে। শুনতে অবিস্বাস্য লাগলেও এটাই সত্যি।
অন্যদিকে আবার গরু বা ছাগল পালন করা তুলনামূলকভাবে একটু ধৈর্যের কাজ, তবে এতে
হাঁস-মুরগির চেয়ে লাভের পরিমাণ অনেক বেশি। বিশেষ করে ছাগল অল্প জায়গায়
পালন করা যায় এবং ছাগলের ক্ষেত্রে খাবারের খরচও তুলনামূলক কম হয়। গরু
মোটাতাজাকরণ বা ছাগল পালন করে কোরবানির সময় বড় অঙ্কের লাভ করা সম্ভব। তবে
নিয়মিত পরিচর্যা করলে সারা বছরও এখান থেকে ভালো লাভ পাওয়া যায়।
এক্ষেত্রে কুরবানির ঠিক ২-৩ মাস আগে একটি মাঝারি সাইজের গরু বা ছাগল কিনতে হবে।
একেবারে ছোট কিনলে সেটি কুরবানির সময় বিক্রির জন্য যোগ্য নাও হতে পারে। আবার
একেবারে বড়ও কেনা যাবে না। মাঝারি সাইজের কিনতে হবে। যাতে কুরবানি আসতে আসতে
সেটিকে লালন-পালন করে বিক্রয়যোগ্য করে তোলা যায়। কুরবানির সময় গরু-ছাগলের
চাহিদা অনেক বেশি থাকে, তাই অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে তুলনামুলক অনেক বেশি
লাভে গরু-ছাগল বিক্রি করা যায়। সুতরাং আপনারা চাইলে উপরের কাজগুলো করে ঘরে বসে
প্রতিমাসে ১৫-২০ হাজার টাকা ইনাম করতে পারেন।
ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসে- এই কয়েকটি উপায়ে
বর্তমানে বাংলাদেশে ঘরোয়া খাবারের চাহিদা অনেক বেশি এবং দিন দিন এর জনপ্রিয়তা
বেড়েই চলেছে। এক্ষেত্রে পিঠা, কেক, মিষ্টি বা রান্না করা যেকোনো খাবারই অর্ডার
নিয়ে বিক্রি করা যায়। বর্তমানে পরিচিত লোকজন, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই
অর্ডার পাওয়া সম্ভব। আপনার খাবারের মান যদি ভালো হয় তাহলে, ক্রেতারা নিজে থেকেই
আপনাকে অর্ডার দিবে। বর্তমানে এই কাজ থেকেই ঘরে বসে মাসে ১৫,০০০–২০,০০০ টাকার
বেশি আয়-ইনকাম করা সম্ভব।
যাদের সেলাই এর কাজ জানা আছে, তারা ঘরে বসেই কাপড় সেলাই করে ভালো টাকা আয়
করতে পারেন। বর্তমানে ব্লাউজ, থ্রি-পিস, শিশুদের পোশাক- সবকিছুরই অনেক চাহিদা
আছে। সেলই এর কাজে একবার ক্রেতা সন্তুষ্ট হলে নিয়মিত সেলাই এর কাজ পাওয়া যায়।
এছাড়া হস্তশিল্পের কাজ যেমন- নকশিকাঁথা সেলাই, ডেকোরেশনের আইটেম ইত্যাদি তৈরি
করে বিক্রি করেও মাসে ভালো টাকা ইনকাম করা যায়।
শেষ কথাঃ ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসে
ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসেঃ বর্তমানে এই কথাটি অনেকের কাছে
কল্পনা মনে হলেও এটি এখন বাস্তব। এমন অনেক উপায় আছে যার মাধ্যমে বর্তমানে ঘরে বসে
মাসে ১৫০০০-২০০০০ টাকা ইনকাম করা সম্ভব। তবে তার জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন ও
নিয়মিত পরিশ্রম। কারন পরিশ্রম ছাড়া কোনো ইনকামই করা যাবে না।
উপরে বর্ননা করা হয়েছে- কিভাবে আপনারা প্রতিমাসে ১৫-২০ হাজার টাকা ইনকাম করবেন।
উপরের পোস্টটি যদি আপনি মনোযোগ দিয়ে পড়ে থাকেন, তাহলে ইতোমধ্যেই আপনি এমন কয়েকটি
উপায় জানতে পেরেছেন যার মাধ্যমে প্রতিমাসে ঘরে বসে ১৫-২০ হাজার টাকা অনায়াশেই
ইনকাম করতে পারবেন। শুধু প্রয়োজন ধৈর্য্য ও নিয়মিত পরিশ্রম।
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং রাফি প্লাস এর এডমিন। আমি রাফি প্লাস ওয়েবসাইটে অনলাইন ইনকাম, তথ্য, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।
রাফি প্লাসের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url