বাসক পাতার রস খাওয়ার নিয়ম

বাসক পাতার রস খাওয়ার নিয়ম সম্পর্কে আমাদের অবশ্যই জেনে রাখা জরুরি। আমাদের দেশে প্রাচীনকাল থেকেই বিভিন্ন অসুখে বাসক পাতা ব্যবহার হয়ে আসছে। বাসক পাতার রস খাওয়ার নিয়ম আজকে এই আর্টিকেলের মাধ্যমে আমি তুলে ধরেছি। এটি একটি প্রাকৃতিক ভেষজ ঔষধ হলেও এটি খাওয়ার নিয়ম, উপকারিতা ও সাবধানতা অবশ্যই জেনে রাখতে হবে।

বাসক-পাতার-রস-খাওয়ার-নিয়ম

আমাদের দেশের প্রাচীনকাল থেকেই আরুর্বেদ ও লোকজ চিকিৎসায় বাসক পাতার রস ব্যবহার হয়ে আসছে। এই পাতার রস খাওয়ার সঠিক পরিমাণ, সময় ও নিয়ম জানার না থাকলে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। তাই আপনারা যারা বাসক পাতার খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই আমারে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিবেন।

    সূচিপত্রঃ বাসক পাতার রস খাওয়ার নিয়ম

বাসক পাতার রস খাওয়ার নিয়ম

বাসক পাতার রস খাওয়ার নিয়ম আমাদের অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই। এই পাতার ব্যবহার প্রাচীনকাল থেকে হয়ে আসছে। এটি একটি প্রাচীন পরিচিত ভেষজ ঔষধ। আমরা অনেকেই জানি প্রাচীনকাল থেকে কাশি সর্দি হাঁপানি শ্বাসকষ্ট মত সমস্যায় বাসক পাতা ব্যবহার করে থাকি। তবে বাসক পাতার রস খাওয়ার সঠিক নিয়ম না জেনে থাকলে এর উপকারের পরিবর্তে অপকারই বেশি হবে। প্রাকৃতিক ভেষজ ওষুধ হলেও অবশ্যই আমাদের এর সঠিক নিয়ম জানতে হবে।

বাসক পাতার রস প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এক থেকে দুই চা চামচ যথেষ্ট। আর শিশুদের ক্ষেত্রে হাফ থেকে এক চা চামচ এর বেশি পাতার রস দেওয়া উচিত নয়। তবে শিশুদের এই রস খাওয়ানোর আগে অবশ্যই রসটি হালকা করে গরম করে নিতে হবে। এছাড়া সময় অনুযায়ী খাওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারনত সকালবেলা খালি পেটে অর্থাৎ কোন কিছু খাওয়ার আগে বাসক পাতার রস খাওয়া উচিত। 

কারণ, এই সময় রস খেলে শরীর সেটি ভালোমতো গ্রহণ করতে পারে। এতে সর্দি কাশি বা শ্বাসকষ্টের মত বিভিন্ন রোগে বাসক পাতার রসের উপকারিতা দ্রুত পাওয়া যায়। আবার যারা সকালে খেতে পারেন না, তারা চাইলে রাতে ঘুমানোর আগে এই রস খেতে পারেন। তবে সকাল কিংবা রাত যে সময় খাওয়া হয় না কেন নিয়মিত ওই সময়েই খেতে হবে। বাসক পাতার রস তেঁতো স্বাদযুক্ত হওয়ায়, অনেকের কাছে এই তেঁতো স্বাদ সহ্য করা কঠিন হয়। সেক্ষেত্রে মধু সাথে মিশিয়েও খাওয়া যায়। 

বাসক পাতা কী ও এটি কেন উপকারী

বাসক পাতা একটি অত্যন্ত পরিচিত ও কার্যকর ভেষজ উদ্ভিদ। আমাদের দেশে এটি বাসক বাসক শাক বা বাসক গাছ নামে পরিচিত। এসব গাছ সাধারণত গ্রাম বাংলার বাড়ির আঙিনায় ঝোপচারের ধারে বা রাস্তার পাশে দেখা যায়। বহু বছর ধরেই আয়ুর্বেদ চিকিৎসায় বাসক পাতা অন্যতম ভেষজ উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ সহ অন্যান্য রোগের বাসক পাতার গুরুত্ব অপরিসীম।

বাসক পাতার প্রধান বৈশিষ্ট্য হল এতে অনেক ধরনের প্রাকৃতিক ঔষধি গুন রয়েছে। এই পাতায় এমন কিছু ঔষধি উপাদান রয়েছে যা শ্বাসনালীর ভেতরে জমে থাকা কাশি দূর করতে সাহায্য করে। ফলে সর্দি-কাশি হাঁপানি ও শ্বাসকষ্টের মত সমস্যায় দ্রুত দূর করা যায়। যারা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট বা হাঁপানের মত সমস্যায় ভুগছেন তাদের জন্য বাসক পাতা বিশেষ উপকারী উপাদান হতে পারে।

তবে বাসক পাতা শুধু শ্বাসকষ্টের জন্যই নয় বরং এটি গলা ও ফুসফুসের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। গলা ব্যথা গলার স্বর ভেঙ্গে যাওয়া কথা বলতে কষ্ট হওয়া কিংবা ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা দূর করতে বাসক পাতা কার্যকর ভূমিকা রাখে। নিয়ম মেনে বাসক পাতার রস গ্রহণ করলে, এটি শ্বাস-প্রশ্বাসকে স্বাভাবিক রাখে এবং ফুসফুস কে পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়াও বাসক পাতার আরো একটি গুণ রয়েছে এবং তা হলো এটির প্রদাহনাশক ও জীবাণুনাশক ক্ষমতা। এটি শ্বাসনালিতে সৃষ্ট প্রদাহ কমাতে সাহায্য করে। 

লোকজ চিকিৎসায় এই পাতাকে প্রাকৃতিক কাশিনাশক হিসেবে ধরা হয়। বর্তমানে অনেক রাসায়নিক কাশিনাশক ঔষুধ পাওয়া যায় যেগুলো শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে। তবে কাশি নিরাময়ে সঠিকভাবে বাসক পাতা ব্যবহার করা গেলে তা শরীরে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না। তাই গ্রামাঞ্চলে বাসক পাতাকে প্রাকৃতিক কাশিনাশক হিসেবে ব্যবহার করা হয়।

সবশেষে বলা যায়, বাসক পাতা প্রকৃতির এক মূল্যবান উপহার। কাশি, গলার সমস্য থেকে শুরু করে ফুসফুস ও শ্বাসতন্ত্রের সমস্যা সমাধানেও বাসক পাতার কোনো বিকল্প নেই। এটি সহজলভ্য ও প্রাকৃতিক উপাদান হওয়ায়, মানুষের কাছে এই পাতার গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে বাসক পাতা সহ যেকোনো ভেষজ উপাদান সঠিক নিয়মে ও সঠিক মাত্রায় ব্যবহার করা উচিত। 

বাসক পাতার রস তৈরির সঠিক পদ্ধতি

বাসক পাতার রস খাওয়ার আগে রস তৈরির সঠিক পদ্ধতি জেনে নেওয়া অত্যন্ত জরুরী। রস তৈরির আগে এই পাতা সঠিকভাবে প্রস্তুত করতে হবে। কারণ রস তৈরির সময় সামান্য অবহেলা করলে রসের উপকারিতা কমে যেতে পারে অথবা শরীরে অস্বস্তি তৈরি হতে পারে। তাই বাসক পাতার রস তৈরির ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরী।

প্রথম ধাপে, ভালো মানের তাজা বাসক পাতা নির্বাচন করে রাখতে হবে। এক্ষেত্রে কমপক্ষে সাত থেকে দশটি মাঝারি আকারের সতেজ বাসক পাতা জোগাড় করতে হবে। যেসব পাতা খুব পুরনো, পাতায় হলদে দাগ পড়ে গিয়েছে অথবা পোকা লেগেছে, এমন পাতা ব্যবহার না করাই উচিত, কারণ এতে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি হতে পারে অথবা পাতার পুষ্টিগুণ কমে যেতে পারে। তাই গাছ থেকে সতেজ পাতা সংগ্রহ করাই উত্তম।

দ্বিতীয় ধাপে, পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অনেক সময় পাতায় বিভিন্ন ধরনের কীটনাশক বা রাসায়নিক পদার্থ দেওয়া থাকে। এক্ষেত্রে, পরিষ্কার পানিতে পাতাগুলো কয়েকবার ধুয়ে নিতে হবে, যাতে ধুলো-ময়লা, জীবাণু বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ দূর হয়ে যায়। এছাড়া আপনি চাইলে পাতাগুলো হালকা লবণ মিশ্রিত পানিতে ৫-১০ মিনিট ভিজিয়ে রেখে আবার পরিষ্কার পানিতে ধুয়ে নিতে পারেন। এতে পাতায় থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ ও অদৃশ্য জীবাণু ধ্বংস হয়ে  যাবে।

তৃতীয় ধাপে, বাসক পাতাগুলো বেটে রস বের করে নিতে হবে। পরিষ্কার করা পাতাগুলো ছোট ছোট টুকরো করে শিল-পাটায় বেটে রস বের করে নেওয়াই ভালো। এতে পাতার প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। তবে হাতে বেশি সময় না থাকলে ব্লেন্ডার বা মিক্সারও ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে ব্লেন্ড করার সময় সামান্য পানি ব্যবহার করতে হবে, যাতে রস ঘন হয়।

চতুর্থ ধাপে, রসগুলো ছাকনিতে ছেঁকে নিতে হবে। এক্ষেত্রে একটি পরিষ্কার পাতলা কাপড়ও ব্যবহার করা যায়। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ছাঁকার পর যাতে কোনো আঁশ বা পাতার অংশ রসের মধ্যে না থাকে। অনেকের কাছে বাসক পাতার রস তেতো স্বাদযুক্ত হওয়ায়, এটি খাওয়া কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে সামান্য মধু মিশিয়ে নিয়েও খাওয়া যায়। এতে স্বাদ বাড়ার পাশাপাশি এর উপকারিতাও বাড়ে। তবে চিনি বা কৃত্রিম কোনো মিষ্টি ব্যবহার করা যাবে না। রস তৈরির পর দীর্ঘ সময় ধরে রেখে না দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে।

বাসক পাতার রস খাওয়ার সঠিক নিয়ম

বাসক পাতার রস একটি শক্তিশালী ভেষজ পানীয়, যা সঠিক নিয়মে বা সঠিক মাত্রায় না খেলে উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে। তাই বাসক পাতার রস খাওয়ার সময় সঠিক পরিমাণ, পদ্ধতি এবং কখন ব্যবহার করতে হবে এসব কিছু জেনে নিতে হবে। সঠিক নিয়ম মেনে বাসক পাতার রস খেলে সর্দি-কাশি, হাঁপানি সহ বিভিন্ন রোগ থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যায়।

বাসক পাতার রস খাওয়ার জন্য প্রথমে কতটা পরিমাণে খেতে হবে এই বিষয়টা ভালোভাবে জেনে নিতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য এই পাতার রস দিনে ১ থেকে ২ চা চামচ বাসক পাতার রসই যথেষ্ট। অনেকে মনে করেন বেশি পরিমাণে খেলে খুব তাড়াতাড়ি এর ফলাফল পাওয়া যায় কিন্তু আসলে এটা ঠিক নয়। অতিরিক্ত পরিমাণ বাসক পাতার রস শরীরে তেতো সৃষ্টি করতে পারে এবং পেটের সমস্যা, বমি বমি ভাব বা মাথা ঘোরার মত সমস্যা দেখা দিতে পারে। শিশুদের সঠিক বেশি সংবেদনশীল হওয়ায় তাদের  এক চা চামচের বেশি বাসক পাতার রস দেওয়া উচিত নয় এবং খাওয়ার সময় হালকা গরম করে নেওয়াই  ভালো।
বাসক-পাতার-রস-খাওয়ার-নিয়ম
বাসক পাতার রস খাওয়ার জন্য অবশ্যই সঠিক নিয়ম জানতে হবে। এ পাতার রস সাধারণত সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে উপকারী। সকালে খালি পেটে খেলে শরীরে ভেষজ উপাদান গুলো ভালোভাবে শোষণ করতে পারে এবং শ্বাসতন্ত্রের উপর এর প্রভাব দ্রুত কাজ করে। অনেকেই সকালে খালি পেটে এ পাতার রস খেতে পারেন না, তারা অবশ্যই রাতে ঘুমানোর আগে বাসক পাতা রস খেয়ে নিতে পারেন। রাতে এ পাতার রস খেলে ভারী খাবারের পরে না খাওয়াই ভালো।

আপনি যখন বাসক পাতার রস খাবেন তখন বিরতি না দিয়ে একটানা পাঁচ থেকে সাত দিন নিয়মিত খাবেন। নিয়মিত পাঁচে সাত দিন বাসক পাতার রস খাওয়ার পর যদি আপনি মনে করেন বাসক পাতার আবারও খাবেন তখন কয়েকদিন বিরতি দিয়ে আবার একই নিয়মে খেতে পারেন। এই মাঝের বিরতিতে আপনার শরীর স্বাভাবিক অবস্থায় ফিরতে ফিরে আসে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকিও অনেক কম থাকে। সবশেষে বলা যায়, বাসক পাতার রস খাওয়ার সময় নিজের শরীরের প্রতিটা দিকে সবসময় নজর দেয়া জরুরী।

কতদিন বাসক পাতার রস খাওয়া উচিত

বাসক পাতার রস একটি শক্তিশালী ভেষজ উপাদান হওয়া সত্ত্বেও এটি কত দিন খেতে হয় বা  খাওয়া উচিত সঠিক নিয়ম অবশ্যই আমাদের জানতে হবে। অনেকে মনে করেন ভেষজ জিনিস দীর্ঘদিন খেলে এটা কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা এর থেকে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু আসলে এটা ভাবা ঠিক না। বাসক পাতার রস খাওয়ার সময় অবশ্যই সঠিক সময়সীমা মেনে খাওয়া উচিত।সাধারণ সর্দি কাশি অথবা জ্বর হলে এই পাতার রস একটানা পাঁচ থেকে সাত দিন খাওয়ায় যথেষ্ট। এই সময়ের মধ্যে বেশিরভাগ মানুষই এর উপসর্গ ধীরে ধীরে বুঝতে পারে।

 অনেকের ক্ষেত্রে দুই থেকে তিন দিনের মধ্যে কাশি বা বুকের বুকের কফ  কিছুটা হালকা হয়ে যায় এবং সম্পূর্ণ উপকার পেতে পুরো সময় কাল নিয়ম মেনে খাওয়া জরুরি। আপনার সমস্যা যদি তুলনামূলক ভাবে বেশি হয়, যেমন দীর্ঘদিন কাশি বা বারবার শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে প্রথমে সাত দিন এ পাতার রস খাওয়ার পর অবশ্যই কয়েকদিন বিরতি দিয়ে খেতে হবে। পাঁচ থেকে সাত দিন বিরতি দেওয়ার পর আবার একই নিয়মে কয়েকদিন খাওয়া যেতে পারে।

বাসক পাতার রস একটানা বেশিদিন না খেয়ে বা দীর্ঘদিন ধরে না খেয়ে বিরতি দিয়ে খাওয়ায় ভালো। কারণ দীর্ঘদিন এই পাতার রস খেলে শরীরে এই শক্তিশালী ভেষজের প্রতি অতিসংবেদনশীল হয়ে উঠতে পারে এবং পেটের সমস্যা, বমি বমি ভাব এই সমস্ত লক্ষণ দেখা দিতে পারে। তাই প্রাকৃতিক ভেষজ উপাদান হলেও ও বাসক পাতার রস অবশ্যই সঠিক নিয়ম ও সঠিক সময় মেনে খাওয়াই বুদ্ধিমানের কাজ।

শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাসক পাতার রস খাওয়ার সময় এবং সঠিক নিয়ম বেশি সতর্কতার সঙ্গে নির্ধারণ করা উচিত। শিশুদের ক্ষেত্রে সাধারণত তিন থেকে পাঁচ দিন খাওয়াই যথেষ্ট এবং বয়স্ক বা দুর্বল শারীরিক অবস্থা ব্যক্তিদের ক্ষেত্রে কম সময় ও কম পরিমাণে খাওয়াযই নিরাপদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাসক পাতার রস খাওয়ার সময় অবশ্যই নিজের শারীরিক অবস্থা বা পরিবর্তনের দিকে নজর দিতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যেও আপনার সমস্যা না কমে অথবা নতুন কোন অস্বস্তির  লক্ষণ দেখা দেয় তাহলে এ পাতার রস খাওয়া বন্ধ করে চিকি চিকি পরামর্শ নেওয়া জরুরী।

বাসক পাতার রস খাওয়ার উপকারিতা

বাসক পাতার প্রাচীনকাল থেকে একটি শক্তিশালী ভেষজ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ ও লোকাল চিকিৎসালয়ে এটি বিশেষভাবে যেমন সর্দি-কাশি, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ব্যবহার হয়। তবে বাসক পাতার রস সঠিক নিয়মে ও পরিমিত পরিমাণে খেলে শরীরের বিভিন্ন সমস্যা ধীরে ধীরে কমে যায়। এর প্রধান উপকারিতা শুধু সর্দি কাশি কমাতেই সীমাবদ্ধ নয় বরং শরীরে সামগ্রিক শ্বাস-প্রশ্বাস ব্যবস্থাকেও সুস্থ রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাসক পাতার একটা অন্যতম উপকারিতা হল এ পাতার রস খেলে সর্দি ও কাশি উপশম হয়। শীতকাল বা আবহাওয়া পরিবর্তনের সময় অনেকে সর্দি কাশি রোগে অনেকদিন ধরে ভোগেন। এ পাতার রস খেলে কফ পাতলা করে এবং সহজে বের হতে সাহায্য করে। ফলে কাশি ধীরে ধীরে কমে যায় এবং বুক অনেকটা হালকা অনুভূত হয়। হাঁপানি ও শ্বাসকষ্টের রোগীদের জন্য বাসক পাতার রস অনেক উপকারী বলে মনে করা হয়।

বাসক পাতার রসের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল ক প্রদাহ নাশক ও জীবাণুনাশক। সর্দি-কাশির সময় অনেক সময় শরীরের ভেতরে জীবাণু সংক্রমণ বেড়ে যায়। এ পাতার রস এই সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও বাসক পাতার  রস শরীরের ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে বলে অনেকে মনে করেন। এ পাতা প্রাকৃতিক ভেষজ উপাদান বলে তুলনামূলকভাবে নিরাপদ। তবে এটি অবশ্যই সঠিক নিয়ম ও সঠিক সময় মেনে খেতে হবে।

বাসক পাতার রস খাওয়ার সময় সতর্কতা

বাসক পাতার রস প্রাকৃতিক ভেষজ হলেও, এটি বিভিন্ন শক্তিশালী উপাদানসমূহ দিয়ে তৈরি হওয়ায়, খাওয়ার সময় অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের মধ্যে অনেকেই মনে করেন, এসব ভেষজে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, এ কথাটি সঠিক যদি সঠিক নিয়মে ব্যবহার করা যায়। তবে সঠিক নিয়ম না মানলে বাসক পাতাসহ অন্যান্য ভেষজ উপাদান থেকেও বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এইসব ভেষজ থেকে সঠিক ও নিরাপদ উপকার পেতে হলে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।
বাসক-পাতার-রস-খাওয়ার-নিয়ম
প্রথমত, অতিরিক্ত পরিমাণে বাসক পাতার রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে খেলে- পেটের সমস্যা, বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা শরীর দুর্বল লাগার মত উপসর্গ দেখা দিতে পারে। আমাদের মধ্যে অনেকেই দ্রুত ফল পাওয়ার আশায় নির্ধারিত পরিমানের চেয়ে বেশি পরিমান সেবন করে থাকেন। কিন্তু তারা জানেনই না যে এতে উপকারের বদলে ক্ষতির সম্ভাবনায় বেশি থাকে। তাই সবসময় নির্ধারিত পরিমান গ্রহণ করাই সবচেয়ে বেশি নিরাপদ।

দ্বিতীয়ত, একটানা দীর্ঘদিন বাসক পাতার রস খাওয়া অবশ্যই এড়িয়ে চলতে হবে। কারন, দীর্ঘ সময় ধরে খেলে শরীর এই ভেষজ উপাদানের প্রতি অতিসংবেদনশীল হয়ে ওঠে। যার ফলে পেটের অস্বস্তি,হজমের সমস্যা বা শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই নির্দিষ্ট সময় খাবার পর অবশ্যই খাওয়া বন্ধ করতে হবে। এছাড়া গর্ভবতী নারীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। গর্ভাবস্থায় শরীর অনেক বেশি সংবেদনশীল থাকে এবং কিছু ভেষজ উপাদান ভ্রুনের উপর প্রভাব ফেলতে পারে। তাই।গর্ভবতী নারীদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

শেষ কথাঃ বাসক পাতার রস খাওয়ার নিয়ম

বাসক পাতার রস খাওয়ার নিয়ম অবশ্যই আমাদের জানা দরকার। এই পাতার রস খাওয়ার সঠিক  নিয়ম মেনে চললে সর্দি কাশি, শ্বাসকষ্ট ও বুকের কফ এর মত সমস্যার একটি কার্যকর প্রাকৃতিক সহায়ক ঔষধ হিসেবে কাজ করতে পারে। আমার এই আর্টিকেলে বাসক পাতা কি, এর উপকারিতা, রস তৈরি সঠিক পদ্ধতি, উপকারিতা, সর্তকতা এবং কিভাবে খাওয়া উচিত সব বিস্তারিতভাবে আলোচনা করেছি। সঠিক নিয়ম ও পরিমিত মাত্রায় বাসক পাতার রস খেলে এর ভেষজ গুনাগুন উপাদান শরীরে ভালোভাবে গ্রহণ করতে পারে এবং উপকার পাওয়ার  সম্ভবনা অনেক গুণ বেড়ে যায়।

আমার মতে, বাসক পাতার রসকে কোন জাদুকরি ওষুধ না ভেবে এটিকে একটি সহায়ক ভেষজ ওষুধ হিসেবে ভাবা দরকার। প্রাচীনকাল থেকে এটি সর্দি-কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা ভালো হলেও এই পাতার রস খাওয়ার পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আমার এই পোস্ট পড়ে যদি আপনার উপকার বলে মনে হয় তাহলে আপনার মূল্যবান মতামত জানালে আমার লেখার প্রতি আগ্রহ আরো বাড়বে।













এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফি প্লাসের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Rafiul Islam
Md. Rafiul Islam
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং রাফি প্লাস এর এডমিন। আমি রাফি প্লাস ওয়েবসাইটে অনলাইন ইনকাম, তথ্য, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।