রক্ত বের হলে কি রোজা ভাঙ্গে

রক্ত বের হলে কি রোজা ভাঙ্গে এ সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন জাগে। ইসলামের দৃষ্টিতে যেহেতু রোজা একটি ফরজ ইবাদত সেহেতু রক্ত বের হলে কি রোজা হালকা হয় এ বিষয়ে আমাদের সঠিক জ্ঞান থাকলে রোজা পালন করা আমাদের পক্ষে সহজ হয়।

রক্ত-বের-হলে-কি-রোজা-ভাঙ্গে

আজকের এই আর্টিকেলে রক্ত বের হলে কি রোজা হালকা হয় এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা যারা রোজা ভাঙার বিষয়ে ভালোভাবে জানতে চাচ্ছেন তাহলে আজকের এই আর্টিকেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নিবেন।

সূচিপত্রঃ রক্ত বের হলে কি রোজা ভাঙ্গে

রক্ত বের হলে কি রোজা ভাঙ্গে

রক্ত বের হলে কি রোজা ভাঙ্গে এ সম্বন্ধে ভালোভাবে জ্ঞান নিয়ে রোজা রাখা উত্তম। রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। রমজান মাসের রোজা রাখার সময় অনেকের মনে নানা রকম প্রশ্ন আসে। বিশেষ করে রক্ত বের হলে রোজা থাকবে কিনা এই প্রশ্নটা সবসময় আমাদের মনে আসে। কি কি কারণে রক্ত বের হলে রোজা ভেঙে যায় এসব বিষয়ে আমাদের জানা দরকার। এসব বিষয়ে সঠিক ধারণা না থাকলে অনেকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। তাই এ বিষয়ে বিস্তারিত জানা থাকলে আমাদের অহেতুক দুশ্চিন্তা দূর হয় এবং রোজার বিধান ঠিকভাবে আমরা পালন করতে পারি।


সাধারণত শরীর থেকে রক্ত বের হলেই যে রোজা ভেঙে যাবে এ ধারণাটা ঠিক নয়। অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমাদের নাক দিয়ে রক্ত পড়ে অথবা কেটে গিয়ে রক্ত বের হয়, আবার দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত আসে, সাধারণত এসব কারণে রোজা ভাঙ্গে না। যতক্ষণ পর্যন্ত আপনি ইচ্ছাকৃতভাবে রক্ত না গিলে ফেলেন ততক্ষণ রোজার কোন ক্ষতি হয় না। তবে কিছু ক্ষেত্রে আলেমদের মতভেদ রয়েছে। অধিকাংশ আলেমদের মতে রক্তদান করা বা শিঙ্গা লাগানো এসব কারণে রোজা ভাঙ্গে না। এসব কারনে রোজা না ভাঙলেও শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং রোজা ভাঙ্গার সম্ভাবনা বেড়ে যায়। তাই রোজা থেকে এসব কাজগুলো এড়ে চলাই ভালো।

সাধারণভাবে রক্ত বের হলে রোজার বিধান

সাধারণভাবে শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙ্গে না। একজন রোজাদার ব্যক্তির রোজা ভাঙ্গে তখন যখন দেখা যায় তিনি ইচ্ছে করে খাবার পানি বা পুষ্টিকর কোন কিছু শরীরের মধ্যে গ্রহণ করে। রক্ত বের হওয়া হলো শরীর থেকে কোন কিছু বেরিয়ে যাওয়া এটি রোজা ভাঙার সাথে সম্পর্কিত নয়। হঠাৎ করে হাত কেটে যাওয়া ছুরি বা কাঁচের আঘাত লেগে রক্ত বের হয়ে যাওয়া, পড়ে গিয়ে শরীরে আঘাত পেয়ে কোন অংশ দিয়ে রক্ত বের হয়ে যাওয়া এসব অনিচ্ছাকৃত কারণে রোজা ভাঙ্গে না।

রক্ত-বের-হলে-কি-রোজা-ভাঙ্গে

অনেকের দেখা যায় আবহাওয়া শুষ্কতার কারণে নাক দিয়ে রক্ত পড়ে। রোজা অবস্থায় নাক দিয়ে রক্ত পড়লে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রক্ত গিলে না ফেলে ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙ্গে না।রোজার সময় অনেকের শরীরে ফোড়া বা ঘা বের হয়। এসব ফেটে রক্ত বের হলেও রোজা ভাঙ্গে না। যদি এসব সমস্যার কারণে রোজাদার ব্যক্তি শরীর অনেকটা দুর্বল হয়ে যায় বা যদি মনে করে রোজা থাকা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে তাহলে সে ক্ষেত্রে রোজা ভেঙে ফেলতে পারে এবং তারপরে কাজা রোজা করে দিতে হবে। সবশেষে বলা যায়, রোজা ভাঙ্গার কারণগুলো আমাদের সঠিকভাবে জানতে হবে এবং সঠিক নিয়ম অনুযায়ী রোজা পালন করতে হবে।

রক্তদান করলে কি রোজা ভাঙ্গে

রোজার সময় অনেকের মনে প্রশ্ন আসে রোজা থাকা অবস্থায় রক্তদান করলে কিংবা চিকিৎসা জনিত কারণে শরীরে সুচ বা ইনজেকশন ফুটানোর কারণে শরীর থেকে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে কিনা। তবে ইসলামের শরীয়তের দৃষ্টিতে এসব কারণে রোজা ভেঙে যায় কিনা এ বিষয়ে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। অধিকাংশ ইসলামী আলেমদের মতে রোজা অবস্থায় রক্তদান করলে রোজা ভাঙ্গে না। তবে রক্তদানের ফলে শরীর দুর্বল হয়ে গেলে রোজা ভাঙার সম্ভাবনা থাকে তাই রোজা অবস্থায় এসব কাজ না করাই ভালো।

যদি রক্তদানের কারণে শরীরে বেশি দূর্বলতা দেখা যায় যে রোজা রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তাহলে ইসলামে রোজা ভাঙ্গার অনুমতি রয়েছে। তবে একটা কথা মনে রাখবেন আপনি যে রোজাটা কাজা করছেন এটি অবশ্যই আপনাকে করে দিতে হবে। সংক্ষেপে বলা যায় রক্তদান ও চিকিৎসা কারণে রক্ত বের হওয়া সাধারণভাবে রোজা ভঙ্গের কারণ নয়। তবে এসব অবস্থায় রোজাদারদের শারীরিক অবস্থা, দুর্বলতার মাত্রা এবং চিকিৎসা ধরন বিবেচনা করে রোজা ভাঙা যেতে পারে।

রোজার সময় রক্ত নেওয়া যাবে কিনা

রোজার সময় রক্ত নেওয়া যাবে কিনা এ বিষয়ে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে। বিশেষ করে রমজান মাসে রক্ত দেওয়া যাবে কিনা, রক্ত নেওয়া যাবে কিনা এসব নানা বিষয়ে মনে সন্দেহ জাগে। তবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে রোজা ভাঙার কারণগুলো ভালোভাবে জানা থাকলে এই প্রশ্নের উত্তর সহজেই পাওয়া সম্ভব হয়। সাধারণভাবে রক্ত নেওয়া রোজা ভাঙ্গার কারণ নয়। কারণ রোজা তখনই ভাঙে যখন মানুষ ইচ্ছাকৃতভাবে কোন কিছু গ্রহণ করে। তাই রক্ত নেওয়া চিকিৎসার প্রয়োজনে নেওয়া হলে রোজা সহিহ থাকে।

অনেকে মনে করেন ইনজেকশন বা শরীরে সুই ফোটালেও রোজা ভেঙে যায়। যেসব ইনজেকশনের মাধ্যমে শরীরে কোন পুষ্টিকর উপাদান প্রবেশ করে না সেগুলো নিলে রোজা ভাঙ্গে না। তবে স্যালাইন, গ্লুকোজ বা অন্য কোন পুষ্টিকর তরল ইনজেকশন এর মাধ্যমে প্রবেশ করালে রোজা ভেঙে যায়। রক্ত নেওয়া বা রক্তদান করলে সাধারণভাবে রোজা ভাঙ্গে না। তবে নিজের শারীরিক অবস্থার দিকে খেয়াল রেখে খুব প্রয়োজন না হলে এই সময় রক্ত গ্রহণ না করাই ভালো। যদি সম্ভব হয় ইফতারের পরেও রক্ত নেওয়া যেতে পারে। কি কি কারনে রোজা ভেঙে যেতে পারে এসব বিষয়ে সঠিক জানা থাকলে রোজা পালন সহজ হয়।

রোজা ভাঙ্গার বিষয় নিয়ে মনে সন্দেহ হলে করণীয়

রক্ত বের হলে কি রোজা ভাঙ্গে বা রোজা ভাঙ্গার বিষয় নিয়ে আপনার মনে যদি সন্দেহ হয় তাহলে তাড়াহুড়া করে রোজা না ভেঙ্গে অবশ্যই অভিজ্ঞ আলেম বা ইসলামিক স্কলারদের পরামর্শ নেওয়া ভালো। অনেক মানুষ অনেক সময় শোনা কথার উপর ভিত্তি করে রোজা ভেঙে ফেলে অথচ দেখা যায় বাস্তবে শরীয়ত অনুযায়ী রোজা ভাঙ্গেনি। এ ধরনের ভুল ধারণা মন থেকে দূর করার জন্য অবশ্যই ভালো আলেমের সাথে আলোচনা করা উত্তম।

রক্ত-বের-হলে-কি-রোজা-ভাঙ্গে

রোজা রাখা অবস্থায় মনে সন্দেহের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজে শারীরিক অবস্থা ও পরিস্থিতি বিবেচনা করা। যেমন চিকিৎসাজনিত কারণে কোন কাজ করা হলে তা পুষ্টিকর ছিল কিনা, ইচ্ছাকৃত ছিল কিনা এসব বিষয়ে স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার। এতে করে আর রোজা ভাঙ্গা না ভাঙ্গার বিষয়টি আপনার মনে সন্দেহের সৃষ্টি করবে না।

শেষ কথাঃ রক্ত বের হলে কি রোজা ভাঙ্গে

রক্ত বের হলে কি রোজা ভাঙ্গে এ সম্বন্ধে আমাদের অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে। ইসলামের দৃষ্টিতে রোজা একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। রোজা অবস্থায় রক্ত বের হওয়া, রক্ত নেওয়া বা চিকিৎসা জনিত কোন কারনে রক্ত বের হলে অনেকের মনে প্রশ্ন জাগে। তবে মনে রাখতে হবে সব ধরনের রক্ত বের হলে রোজা ভেঙে যায় না। ইসলামের শরীয়তে রোজা ভাঙার কিছু নির্দিষ্ট কারণ আছে, আর সেগুলোর বাইরে কেবল আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে বা ভুল ধারণার কারণে রোজা ভেঙে যায়।

আমার মতে, রোজা যেহেতু একটি ফরয ইবাদত সেহেতু অবশ্যই আমাদের এই সমন্ধে ভালো জ্ঞান থাকা প্রয়োজন। রোজা ভাঙার কারণ মনে সন্দেহ দেখা দিলে অবশ্যই একজন ভালো আলেমের সঙ্গে পরামর্শ করতে হবে। রোজা ভাঙ্গার কারণ নিয়ে আমাদের মনের সন্দেহ দূর করে আল্লাহ আমাদের সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমার এই লেখা পড়ে যদি আপনার উপকার বলে মনে হয় তাহলে আপনার মূল্যবান মতামত আমার লেখার আগ্রহকে আরো বাড়িয়ে তুলবে।














এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফি প্লাসের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Rafiul Islam
Md. Rafiul Islam
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং রাফি প্লাস এর এডমিন। আমি রাফি প্লাস ওয়েবসাইটে অনলাইন ইনকাম, তথ্য, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।